সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নে মোটরসাইকেল দুর্ঘটনায় আসফাক আহমেদ সুজন মিয়া নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার(১১ সেপ্টেম্বর) আনুমানিক রাত ১০টার দিকে সিলেট সুনামগঞ্জ সড়কে জয়কলস নামক স্থানে শিপন মিয়ার বাড়ির সামনের রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে সুজন মিয়ার দাঁত ভেঙে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান তিনি। তার সাথে থাকা ছালেক আহমদ নামে আরেক ব্যক্তিও আহত হয়েছন । বর্তমানে আশফাক আহমেদ সুজন সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত সুজন মিয়া উপজেলার বসিয়া খাউরী গ্রামের বাসিন্দা। সুজন মিয়ার পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নে মোটরসাইকেল দুর্ঘটনায় আসফাক আহমেদ সুজন মিয়া নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার(১১ সেপ্টেম্বর) আনুমানিক রাত ১০টার দিকে সিলেট সুনামগঞ্জ সড়কে জয়কলস নামক স্থানে শিপন মিয়ার বাড়ির সামনের রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে সুজন মিয়ার দাঁত ভেঙে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান তিনি। তার সাথে থাকা ছালেক আহমদ নামে আরেক ব্যক্তিও আহত হয়েছন । বর্তমানে আশফাক আহমেদ সুজন সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত সুজন মিয়া উপজেলার বসিয়া খাউরী গ্রামের বাসিন্দা। সুজন মিয়ার পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।