1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের

শান্তিগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ বার পঠিত

 

শান্তিগঞ্জে মসজিদে ঢুকে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরির ঘটনা ঘটেছে। নগদ টাকা ও মোবাইল চুরির ঘটনায় অজ্ঞাতনামা এক যুবকের বিরুদ্ধে রংপুর জেলার পীরগাছা থানার ছসাস তালতলা গ্রামের মৃত নয়া মিয়ার ছেলে  আজাদ মিয়া বাদী হয়ে শান্তিগঞ্জ থানায় বিগত ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়,

 

শান্তিগঞ্জ থানাধীন জয়কলস ইউপির অন্তর্গত উজানীগাঁও গ্রাম সংলগ্ন  উজানীগাঁও বাসস্টেশন জামে মসজিদ অভিযোগকারী সহ কয়েকজন মুসল্লী

​তাবলিগ জামাতে বিগত তিন যাবত উক্ত মসজিদে অবস্থান করছিলেন।  ঘটনার তারিখ  তারিখ দুপুর অনুমান-সাড়ে ১২ ঘটিকার সময় মসজিদের ভিতরে কেউ না থাকার সুবাদে অজ্ঞাতনামা যুবক মসজিদের ভিতরে প্রবেশ করিয়া অভিযোগকারী  ও অন্য একজন মুসল্লীর ব্যাগের ভিতরে থাকা নগদ ছাব্বিশ হাজার চারশত টাকা ও একটি বাটন মোবাইল ফোন চুরি করিয়া নিয়া যায়। অনেক খোঁজাখোজির পর তাহার কোন সন্ধান পেয়ে নগদ টাকা ও মোবাইল উদ্ধারের জন্য থানা অভিযোগ করেন তিনি।

অভিযোগকারী আরও জানান, থানায় অভিযোগ করার পর তিনি জানতে পারেন অজ্ঞাতনামা যুবকের নাম হুসাইন আহমদ,সে উপজেলার দরগাপাশা ইউনিয়নের কাবিলাখাই গ্রামের মৃত হুশিয়ার ছেলে। খবর পেয়ে তাহারা তাহার বাড়ীতে গেলে গ্রামের লোকজন সহ আশপাশের লোকজন জানান, সে এই সমস্ত চুরির সাথে জড়িত রয়েছে আরও বিভিন্ন গ্রামে গিয়ে ভবগুরে অবস্থায় থাকে এবং সুযোগ পাইলে মোবাইল টাকা পয়সা চুরি করে নিয়ে যায়।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি অলি উল্লাহ বলেন,  অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর