1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

মহসিন সাদেক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত

 

 

লাখাই উপজেলায় একটি নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জানাআলম (৫১) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

 

বুধবার  দুপুরে উপজেলার ৩ নং মুড়িয়াউক ইউনিয়নের নখলাউক গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত জানাআলম পার্শ্ববর্তী বানিয়াচং উপজেলার স্থায়ী বাসিন্দা ছিলেন।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন

 

সকালে অন্যান্য সহকর্মীদের সাথে নখলাউক গ্রামে একটি নতুন মসজিদ নির্মাণকাজে যোগ দেন জানা আলম।

 

 

দুপুরে কাজের একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

 

 

সহকর্মী শ্রমিকেরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে দ্রুত লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

 

 

লাখাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফিন জানান, দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ওই শ্রমিককে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।

 

 

পরবর্তীতে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে চিকিৎসকেরা তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।

 

 

এদিকে, মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে লাখাই থানার উপ-পরিদর্শক (এসআই) মানিকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন জানিয়ে এসআই মানিক জানান, এ ব্যাপারে লাখাই থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

 

এব্যপারে ওসি শরিফ আহমেদ জানান,

 

পারিবারিক ও স্থানীয় ভাবে বিদুৎপৃষ্ট হয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে, এবং পরিবারের লোকজনের কোন অভিযোগ  না থাকায় তার  মরদেহ গ্রহন করেছেন।

 

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর