1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের উদ্যোগে ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৩ বার পঠিত

সিলেট বিভাগ গণদাবী পরিষদের আয়োজনে সিলেট বিভাগ গণদাবী পরিষদ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত সহ-সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে ‘কমেমোরেটিভ অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয়েছে। প্রবাসে থেকেও দেশের জনকল্যাণে এবং সমাজসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।
‎
‎​শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এই বর্ণাঢ্য সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
‎
‎​সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর।
‎
‎কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের সঞ্চালনায় ​সংবর্ধিত অতিথির বক্তব্যে ডা. সৈয়দ মাশুক আহমেদ আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সিলেটের সকল দাবি আদায়ে আমি প্রবাস থেকেও দায়িত্ব পালনে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন। দেশ ও সমাজের কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সংবর্ধিত অতিথি।
‎
‎​সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান বলেন, “সিলেটের জনগুরুত্বপূর্ণ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে গণদাবী পরিষদেন ৪০ বছর যাবত রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছি। যার ফলে সিলেটে অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন করতে আমরা সফল হয়েছি। দেশের বাইরে যুক্তরাজ্য, পর্তুগাল ও নিউইয়র্ক আহবায়ক কমিটিসহ বিভিন্ন দেশে গণদাবী পরিষদের কমিটি গঠিত হচ্ছে, যা প্রবাসে সিলেটবাসীর দাবি আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

যারা জনগণের কল্যাণে কাজ করেন, তাদেরকে মূল্যায়ন করা আমাদের সকলের কর্তব্য। ডা. মাশুক আহমেদ মানুষের কল্যাণে কাজ করছেন বলেই আমরা তাঁকে সংবর্ধিত করেছি।”
‎​অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, এমবিবিএস (রাশিয়া) ও পিজিটি (রেডিওলজি অ্যান্ড ইমেজিং, সপ্রমেক) ডিগ্রিধারী এই চিকিৎসক পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি প্রবাসে বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর এই অর্জনে সিলেটবাসী ও সংগঠনটি অত্যন্ত গর্বিত।
‎​সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি মোছলেহ উদ্দিন আহমদ, রোটারিয়ান বদরুল আলম চৌধুরী, পান্ডুলিপি স্বত্বাধিকারী ও প্রকাশক বায়জিদ মাহমুদ ফয়সল, কেন্দ্রীয় নেতা শ্যামল চৌধুরী, আমিন পারভেজ ও কয়েস আহমদ সাগর, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ সেলু, তথ্য ও প্রচার সম্পাদক এম রহমান ফারুক, কেন্দ্রীয় নেতা এম উস্তার আলী, কানাইঘাট উপজেলা কমিটির আহবায়ক মো. নুরুল আমিন, বিয়ানিবাজার উপজেলা কমিটির সভাপতি আলহাজ্ব আতাউর রহমান আতাই, সাধারণ সম্পাদক জামাল আহমদ তালুকদার, টুকেরবাজার শাখা কমিটির নেতা রফিকুজ্জামান খান এবং দপ্তর সম্পাদক সেলিম আহমদ প্রমুখ।
‎
‎​সভার শুরুতে এবং সমাপনী পর্বে অতিথিবৃন্দ ও সংগঠনের নেতৃবৃন্দ সংবর্ধিত অতিথি ডা. সৈয়দ মাশুক আহমেদকে ফুল দিয়ে বরণ করে নেন এবং তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর