1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

ছাতকে দক্ষতা উন্নয়নের লক্ষ্য ব্রাকের অবহিত করণ সভা অনুষ্ঠিত

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১১৭ বার পঠিত

সুনামগঞ্জের ছাতকে আনলকিং ফাইন্যান্সিয়াল সল্যুশন্স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট (ইউ এফ ওয়াই ই ডি) প্রকল্পের আওতায় দক্ষতা উন্নয়নের লক্ষ্য এক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে ব্রাকের বিভাগীয় ব্যবস্থাপক আফজাল হোসেনের সভাপতিত্বে ও জেলা সমন্বয়ক এ কে আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক সহকারী কমিশনার ভূমি আবু নাছির, ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মুহাম্মদ মহসিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুব রহমান, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, ব্রাকের এসোসিয়েট কর্মকর্তা গোলাম রাব্বি, কামরুল ইসলাম, ইউএনও অফিসের অফিস সহকারী জাহাঙ্গীর আলম প্রমূখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, বেসরকারি সংস্থার মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে। মানব সম্পদ উন্নয়নে ব্রাক যে কাজ করে যাচ্ছে তা প্রশংসনীয় উদ্যোগ। প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলে দেশ বিদেশে কাজ করলে মানুষের গুরুত্ব বেড়ে যায়। সরকার দেশের বেকারত্ব দূরী করেন নানা পদক্ষেপ নিচ্ছে। প্রশিক্ষনের মাধ্যমে নিজেকে সাবলম্বি করার বিকল্প নেই। ব্রাকের সকল উন্নয়ন মূলক কাজে সরকার সহযোগিতা করে যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর