1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

আজমিরীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আজমিরীগঞ্জ ( হবিগঞ্জ প্রতিনিধি) :
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭১ বার পঠিত

 

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আজমিরীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

বুধবার বিকেলে আজমিরীগঞ্জ পৌর শহীদ মিনার প্রাঙ্গণে নেতা-কর্মীরা জড়ো হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা চত্বর এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সভাপতি নেকদার আলীর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল আলমের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খালেদুর রশিদ ঝলক, ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক তৌহিদ আলী, বিএনপি নেতা সাহিদুল মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাইম আহমেদ প্রমুখ।

বক্তারা দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং পরিকল্পিত সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর