1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

উন্নয়ন-জনসেবায় সহযোগিতা চাইলেন ইউএনও রিপামনি দেবী

সুনামগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ বার পঠিত

 

তাহিরপুর উপজেলার বালুমহাল নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলে সাফ জানিয়ে দিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবী। বিশ্ব ঐতিহ্য রামসার সাইট টাঙ্গুয়ার হাওর সুরক্ষায় বদ্ধপরিকর জানিয়ে বলেন-সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অনিয়ম প্রতিরোধ করে পর্যটন সমৃদ্ধ তাহিরপুর উপজেলাকে দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের দরবারে পরিচিতি ঘটাতে আশাবাদ ব্যক্ত করেন এসময়। গত ২৩ সেপ্টেম্বর বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও সাংবাদিকদের সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সরকারি সেবা কার্যক্রম, জনদুর্ভোগ, সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক নিয়ে উপস্থিতদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় উপজেলার উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে প্রশাসনের সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সভায় বক্তব্য দেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, উপজেলা বিএনপি’র আহ্বায়ক বাদল মিয়া, সিনিয়র আহ্বায়ক তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পরিবেশবাদী সংগঠন “টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম”-এর উপদেষ্টা মো. জুনাব আলী, উপজেলা যুবদলের আহবায়ক এনামূল হক, সাংবাদিক এম.এ রাজ্জাক, টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম এর সভাপতি সাংবাদিক/গীতিকবি রাজু আহমদ রমজান, সাংবাদিক রুকন উদ্দিন, জাহাঙ্গীর আলম ভুইঁয়া প্রমুখ।

উল্লেখ্য, জনবান্ধব উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পরিচিতি অর্জন করতে সক্ষম হওয়া মো. মেহেদী হাসান মানিক এর স্থলাভিষিক্ত হয়ে গত ২১ সেপ্টেম্বর থেকে দায়িত্বভার গ্রহণ করেন রিয়ামনি দেবী। এর আগে মাত্র ৯ মাস পঞ্চগড় জেলার আটওয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন তিনি। অন্যদিকে, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলী হন মো. মেহেদী হাসান মানিক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর