1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময়, মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

সুনামগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৪৭ বার পঠিত

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ২৭ অক্টোবর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং এর আগে ও পরে প্রায় এক মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
শনিবার (৪ অক্টোবর) বিকেল ৩টায় শান্তিগঞ্জ উপজেলা যুবদলের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল মিয়া ও যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদসহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমেদ, পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের সভাপতি সাহিদ মিয়া, পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি শহীদুল ইসলাম, শিমুল ইউনিয়ন যুবদলের সভাপতি মহিবুর রহমান মানিক।

এ ছাড়া দরগাপাশা ইউনিয়ন যুবদলের আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আকলুছ মিয়া, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবিব মিয়া, পাথারিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মনসুর আলম এবং পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় আগামী ২৭ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রায় এক মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এসব কর্মসূচির মধ্যে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সাংগঠনিক মতবিনিময়, নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতিমূলক সভা এবং প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠান আয়োজনের বিষয়ে আলোচনা হয়। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও কর্মসূচি বাস্তবায়নের জন্য নেতাকর্মীদের সমন্বয় করে প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত হয়।
সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় জোরদার এবং নির্ধারিত কর্মসূচিতে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর