
সুনামগঞ্জের সিনিয়র সাংবাদিক দৈনিক খবরপত্র পত্রিকার জেলা প্রতিনিধি আল হেলাল সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি হাসান চৌধুরী কামরুল-কে সাধারণ সম্পাদক মনোনীত করে জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখা কমিটি অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আছিয়া আক্তার ও মহাসচিব মো. আলমগীর গনি স্বাক্ষরিত ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গত ২৭ সেপ্টেম্বর অনুমোদন দেওয়া হয়। এই কমিটির মেয়াদকাল ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
জানা গেছে, কমিটির সিনিয়র সহ-সভাপতি হলেন- মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, সহসভাপতি একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুস সালাম, ইউএনবি ও দৈনিক ভোরের ডাক পত্রিকার জেলা প্রতিনিধি অরুণ চক্রবর্তী। সহসাধারণ সম্পাদক হলেন- জিনিউজবিডি টুয়েন্টি ফৌর ডটকমের জেলা প্রতিনিধি মোজাম্মেল আলম ভূইয়া ও মাইটিভির জেলা প্রতিনিধি আবু হানিফ। সাংগঠনিক সম্পাদক হলেন দৈনিক সংবাদ প্রতিদিন এর জেলা প্রতিনিধি রাজু আহমেদ রমজান, সহ সাংগঠনিক সম্পাদক গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান রুমান, অর্থ সম্পাদক বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর জেলা প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হক, দপ্তর সম্পাদক দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, সহ দপ্তর সম্পাদক দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি কেএম শহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজয় টিভির জেলা প্রতিনিধি আলাউর রহমান, জনকল্যাণ বিষয়ক সম্পাদক দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার সুলেমান কবির,মানবাধিকার বিষয়ক সম্পাদক দৈনিক প্রভাত পত্রিকার জেলা প্রতিনিধি আনোয়ারুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী ইমন, আইন বিষয়ক সম্পাদক দৈনিক শেয়ার বীজ এর জেলা প্রতিনিধি দিপাল ভট্টাচার্য্য, ক্রীড়া সম্পাদক দৈনিক ভোরের পাতা পত্রিকার জেলা প্রতিনিধি সামিয়ান তাজুল, মহিলা বিষয়ক সম্পাদক দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার মাফরোজা সিদ্দিকা, সহ মহিলা বিষয়ক সম্পাদক সাপ্তাহিক মুক্তির সনদ পত্রিকার স্টাফ রিপোর্টার তাহমিদা আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার জেলা প্রতিনিধি মহিবুর রেজা টুনু, সাংস্কৃতিক সম্পাদক দৈনিক জনতা পত্রিকার জেলা প্রতিনিধি হাকিম আফতাব উদ্দিন।
কার্যনির্বাহী সদস্য মনোনিত হলেন- দৈনিক খবরপত্র প্রতিনিধি হোসাইন মাহমুদ শাহীন,এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এনামুল কবির মুন্না, দৈনিক ভোরের দর্পন পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ নুর, দৈনিক ইনকিলাব পত্রিকার বিশ্বম্ভরপুর প্রতিনিধি মো. আব্দুল হান্নান,দৈনিক খোলাবাজার পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ সাইম আহমদ, দৈনিক ঘোষণা পত্রিকার জেলা প্রতিনিধি আজহারুল আলম শিপু, দৈনিক নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি শফিকুল বারী,দৈনিক মানবকন্ঠ পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জহিরুল ইসলাম লাল মিয়া, দৈনিক আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার আহম্মদ কবির, দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি প্রীতম দাস, দৈনিক জনতা পত্রিকার দিরাই প্রতিনিধি শাহজাহান মাহমুদ হেলাল, দৈনিক আমার কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি তৈয়বুর রহমান, দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধি শহীদুল ইসলাম রেদোয়ান, দৈনিক সিলেটের ডাক পত্রিকার শাল্লা উপজেলা প্রতিনিধি মো. হাবিবুর রহমান, দৈনিক ভোরের ডাক পত্রিকার তাহিরপুর উপজেলা প্রতিনিধি শামসুল আলম আখঞ্জি টিটু, বজ্রকন্ঠ ডটকম এর বিশেষ প্রতিনিধি মোবারক হোসেন, দৈনিক নববাণী পত্রিকার জেলা প্রতিনিধি অমিত তালুকদার, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার জেলা প্রতিনিধি এরশাদুল হক ও দৈনিক গণকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি সালমান ফার্সী।