1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

মধ্যনগরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোহাম্মদ আবদুল কাদির (সুনামগঞ্জ প্রতিনিধি) :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৬৮ বার পঠিত

 

সুনামগঞ্জের মধ্যনগরে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক ও বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩ টায় মধ্যনগর উপজেলা প্রশাসনের আয়োজনে মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনি রায়। মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদিরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

সভায় আরও বক্তব্য দেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট রাহিদুল ইসলাম, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দিন শাহীন, মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, তাহিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, তাহিরপুর উপজেলা বি এন পির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, জামালগঞ্জ উপজেলা বিএনপির সদস্য জুলফিকার আহমেদ রানা এবং মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার, মধ্যনগর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্যসচিব নিবাস সরকার, পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবল কিরণ তালুকদার
এছাড়াও উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম মজনু , যুগ্ম আহ্বায়ক আবুল বাশার তালুকদার , সদস্য কামাল হোসেন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নান্টু তালুকদার, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক মোঃ সামরুল ইসলাম,মধ্যনগর উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল ,সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন, সদস্য সচিব সাইদুর রহমান জিয়া , মধ্যনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রোকন উদ্দিন, সদস্য সচিব মোঃ সেফুল, ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ , যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান , মধ্যনগর ৩৫টি পূজা মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি- সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন, পূজামণ্ডপ গুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর