1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স

শান্তিগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৫৫ বার পঠিত

 

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুবিপ্রবির সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমেদ, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দীন, প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈম, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইকুল ইসলাম ও ইউপি সদস্য মছব্বির মিয়া।

প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে সরকারের গৃহীত পদক্ষেপগুলো প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে জনগণের সামনে তুলে ধরার বিষয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা। পাশাপাশি কর্মসূচিটি সুষ্ঠুভাবে বাস্তবায়নে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য নুর আলী, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাবুল,আব্দাল মিয়া, সদস্য মহির উদ্দিন মহির, গোলাম রব্বানী, নুরুল ইসলাম ও জিয়াউল হক, মুজাহিদ উদ্দিন, জয়কলস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজ মিয়া, বিএনপি নেতা আবুল লেইছ, পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তোফায়েল আহমদ ও পশ্চিম বীরগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন, বিএনপি নেতা আবুল লেইস, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির জিলানী, জয়কলস ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফ মিয়া, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল করিম মাসুমসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

আয়োজকরা জানান, মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ও শিমুলবাঁক ইউনিয়নে একযোগে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহের কাজ শুরু করবেন তথ্য সংগ্রহকারীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর