1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

শান্তিগঞ্জে ২৬২.৫ কেজি মাছের পোনা অবমুক্ত

শান্তিগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৬৬ বার পঠিত

 

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলার সদরপুর নদী, উপজেলা প্রশাসনের পুকুর এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে এসব মাছের পোনা অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান, আরএমও ডা. হাসিবুল নাসিম সোহান, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, হ্যাচারি কর্মকর্তা মনিরুজ্জামান, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, উপজেলা প্রকৌশলী সাজেদুল ইসলাম এবং পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, উপজেলা মৎস্য অফিসের কম্পিউটার অপারেটর আজিজুর রহমান, হ্যাচারি অফিসের অফিস সহকারী আল আমীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় রুই, মৃগেল ও কাতলা প্রজাতির মোট ২৬২ দশমিক ৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর