1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

শান্তিগঞ্জে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান

শান্তিগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৪১ বার পঠিত

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময়ের পাশাপাশি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন তাঁরা।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় তাঁরা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে পূজামণ্ডপের নেতৃবৃন্দের হাতে আর্থিক অনুদান তুলে দেন যুক্তরাজ্য বিএনপির নেতা, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী আকিকুর রহমান আকিক।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমিন, সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক স্বপন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির জিলানী, তেঘরিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি রিপন তালুকদার ও সাধারণ সম্পাদক লিংকন তালুকদার।

এ ছাড়া উপস্থিত ছিলেন জয়কলস ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন, শান্তিগঞ্জ থানার এএসআই নুরুল হক, যুবদল নেতা সবুজ মিয়া ও রায়হান আহমদ, ছাত্রদল নেতা গোলজার আহমদ, জাহিদুল ও রুয়েল আহমদসহ আরও অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর