1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

শান্তিগঞ্জে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব

শান্তিগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৫৮ বার পঠিত

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ থেকে পৃথকভাবে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
দশমীর সকাল থেকেই পূজামণ্ডপগুলোতে বেজে ওঠে দেবী দুর্গার বিদায়ের সুর। ভক্তদের অংশগ্রহণে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর দুপুর থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন। এ বছর শান্তিগঞ্জ উপজেলায় ২২টি সার্বজনীন পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার জয়কলস ইউনিয়নের তেঘরিয়া দুর্গামন্দিরের প্রতিমা বিকেল ২টার দিকে সদরপুর নদীর পাড়ে বিসর্জন দেওয়া হয়। এর আগে সদরপুর অষ্টগ্রাম পূজামণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এ ছাড়া মহাসিং নদীর ডাবর ও নাইন্দা নদীসহ উপজেলার বিভিন্ন নির্ধারিত স্থানে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়।
প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সদরপুর নদী ও ডাবর এলাকার মহাসিং নদীর দুই পাড়ে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। আনন্দ, আবেগ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভক্তরা দেবী দুর্গাকে বিদায় জানান।

হিন্দুধর্মীয় রীতি অনুযায়ী, বিজয়া দশমীতে দেবী দুর্গা মর্ত্যলোক ছেড়ে কৈলাসে ফিরে যান। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের ভেতরের অসুরিক প্রবৃত্তি—কাম, ক্রোধ, হিংসা ও লালসা পরিত্যাগ করাই বিজয়া দশমীর মূল শিক্ষা। পাশাপাশি পারস্পরিক ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার বার্তাও বহন করে এ উৎসব।

প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন ও নিরাপদ করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারায় সন্তোষ প্রকাশ করেন আয়োজক কমিটির সদস্যরা।

সার্বিক বিষয়ে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা জানান, এ বছর শান্তিগঞ্জ উপজেলায় ২২টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২০টি পূজামণ্ডপের প্রতিমা অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে বিসর্জন সম্পন্ন হয়েছে। বাকি দুটি মণ্ডপ স্থায়ী হওয়ায় সেখানে প্রতিমা বিসর্জন দেওয়া হয়নি।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজার সূচনা থেকে শুরু করে প্রতিমা বিসর্জন পর্যন্ত পুরো আয়োজন শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর