1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

বানিয়াচং মডেল প্রেসক্লাবের ২০২৬-২৭ কমিটির অভিষেক

ইমরান আহমেদ চৌধুরী :
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৯৬ বার পঠিত

হবিগঞ্জের বানিয়াচং মডেল প্রেসক্লাবের ২০২৬-২৭ সেশনের কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বেলা ১১টায় বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজারস্থ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি শিব্বির আহমদ আরজু। সাধারণ সম্পাদক মো. আব্দাল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল।

প্রধান অতিথির বক্তব্যে মনসুর উদ্দিন আহমেদ ইকবাল বলেন, সাংবাদিকতা হচ্ছে সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের অনিয়ম-দুর্নীতি ও অসঙ্গতি তুলে ধরতে হবে। সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করতে হবে। পাশাপাশি পেশাগত সততা, নিরপেক্ষতা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে আহবান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক প্রতিদিনের বাণী সম্পাদক ও হবিগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি মোহাম্মদ শাবান মিয়া বলেন, সাংবাদিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতা বজায় রাখা জরুরী। সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা যেমন সাধারণ মানুষের আস্থা অর্জন করতে পারেন, তেমনি এলাকার সমস্যা ও সম্ভাবনা জাতীয় পর্যায়ে তুলে ধরতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এ ক্ষেত্রে বানিয়াচং মডেল প্রেসক্লাবের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন তিনি।
সাংবাদিকতায় অসামান্য অবদান রাখায় প্রবীণ সাংবাদিক অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল এবং সংবাদপত্র বিকাশ ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় দৈনিক প্রতিদিনের বাণী সম্পাদক মোহাম্মদ শাবান মিয়াকে বানিয়াচং মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, বানিয়াচং ইসলামি নাগরিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট শুয়াইব আহমেদ,মাওলানা আবুল কাশেম,বানিয়াচং মডেল প্রেসক্লাব সাবেক সভাপতি রায়হান উদ্দিন সুমন,সিনিয়র সহসভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু,সহ-সভাপতি আব্দুল মালেক, কোষাধ্যক্ষ সৈয়দ সাজ্জাদ হোসাইন, প্রচার সম্পাদক আনসার আলী, আইন বিষয়ক সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী, মোবাশ্বির আহমদ ও শিক্ষা বিষয়ক সম্পাদক শাব্বীর আহমদ শিবলী নোমানী প্রমুখ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর