1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

শান্তিগঞ্জে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১০৭ বার পঠিত

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২২ অক্টোবর) বিকেলে ইউনিয়নের পশ্চিমপাড়া পয়েন্টের ফজলুল হক মার্কেটে শান্তিগঞ্জ থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদক, অনলাইন জুয়া, মারামারি ও সামাজিক অবক্ষয় রোধে সচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সাংবাদিক আতিকুর রহমান রুয়েবের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন শালিস ব্যক্তিত্ব শামসুন নূর মিয়া, হরমুজ আলী, রেজাউল করিম, সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট জহির রায়হান, ইউপি সদস্য আবদুল বাচিত, এসআই নূরুজ্জামান, এসআই মোখলেস আহমেদ ও এএসআই আমির উদ্দিন।

সভায় বক্তারা বলেন, পূর্ব বীরগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার নিয়ে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ রয়েছে। মাদক একটি সামাজিক ব্যাধি। এর বিস্তার রোধে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক ও অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান-১ রুজেল আহমদ বলেন, তিনি মাদকের সম্পূর্ণ বিরোধী। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ইউনিয়নবাসী ও তরুণ সমাজের পাশে থাকবেন। পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে মাদক নির্মূলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলেও জানান তিনি।

সভায় পূর্ব বীরগাঁও বিটের দায়িত্বপ্রাপ্ত এসআই নূরুজ্জামান ভূঁইয়া বলেন, মাদক নির্মুলে পুলিশ সার্বক্ষণিক কাজ করছে। এলাকাবাসীর সহযোগিতা পেলে আরও কার্যকরভাবে কাজ করা সম্ভব হবে। পূর্ব বীরগাঁও ইউনিয়নে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। জনগণের সেবায় পুলিশ সব সময় পাশে রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর