1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

ঢাকায় পর্তুগালের আবাসিক দূতাবাস স্থাপন ও সরাসরি ফ্লাইট চালুর দাবী

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১০০ বার পঠিত

সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখা সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক সুমন আহমদ সানি সহ-সভাপতি এ এইচ এম নুরুল হুদা ও রুহেল আহমদ, কোষাধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে ১৯ অক্টোবর ২০২৬ তারিখে নিসবনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ এর মাধ্যমে বাংলাদেশ ও পর্তুগালের দীপাক্ষিক সম্পর্ক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। বাংলাদেশ সরকার কর্তৃক ঢাকায় পর্তুগালের আবাসিক দূতাবাস স্থাপন এবং দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালুর প্রস্তাবকে আমরা সাধুবাদ জানাই।

‎এই দুই দাবি বাস্তবায়িত হলে পর্তুগাল প্রবাসী বাংলাদেশী কমিউনিটির দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে। দূতাবাস স্থাপনের মাধ্যমে ভিসা, পাসপোর্ট ও কুটনৈতিক সেবা সহজ হবে। সরাসরি ফ্লাইট চালু হলে প্রবাসী, শিক্ষার্থী, পর্যটক ও ব্যাবসায়ীদের যাতায়াত সময় ও খরচ দুটোই কমবে। পাশাপাশি অবৈধ অভিবাসন, বাণিজ, নবায়নযোগ্য জ্বালানি ও আইসিটি খাতে সহযোগিতা বাড়লে দুই দেশেই উপকৃত হবে।

পর্তুগাল প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সর্বস্তরের মানুষের প্রাণের দাবি এই প্রস্তাবগুলো দ্রুত বাস্তবায়ন করা হোক। আমরা বাংলাদেশ সরকার ও পর্তুগাল সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি প্রবাসীদের কল্যাণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন।

বিবৃতিদাতাদের এই দাবির প্রতি সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করে যুক্তরাজ্য শাখার সভাপতি শাহ মুনিম, সাধারণ সম্পাদক সলিসিটর এম ইয়াওর উদ্দিন, ফ্রান্স শাখার আহবায়ক আজাদ মিয়া, সদস্য সচিব আব্দুল মোমিত রুমেল, অন্যদিকে তাদের এই দাবির প্রতি জোরালো সমর্থন প্রকাশ করে কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান, সহ-সভাপতি যথাক্রমে মোঃ ইদ্রিস আলী, বেলাল উদ্দিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান বলেন, এই দাবি বাস্তবায়িত হলে যেভাবে সরকার অর্থনৈতিকভাবে লাভবান হবে। তেমনি ভাবে প্রবাসীরাও রেমিটেন্স প্রেরণে উৎসাহিত হয়ে দেশে বিনিয়োগে আগ্রহী হবে।

‎
‎
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর