1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

লাখাইয়ে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

মহসিন সাদেক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৩৭ বার পঠিত

 

লাখাই পজেলার ফুলবাড়িয়া গ্রাম থেকে তারেক আহমেদ (২২) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাহেল মিয়া (১৯) নামের এক যুবককে আটক করা হয়েছে।

​মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

​নিহত তারেক আহমেদ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার চৌশতপুর গ্রামের মহব্বত উল্লার ছেলে। অন্যদিকে, আটক শাহেল মিয়া একই গ্রামের নুরুজ্জামান মিয়ার ছেলে।

​পুলিশের প্রাথমিক ধারণা, গত বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো একসময়ে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
​এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

বর্তমানে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে, যা সম্পন্ন হওয়ার পর ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হবে। এছাড়া হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আটক আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

​এদিকে, ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন এবং জড়িত অন্যদের গ্রেফতারে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর