1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

রায়হান হত্যা মামলা: এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পঠিত

সিলেট নগরের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদ (৩৪) হত্যা মামলায় পুলিশের বরখাস্ত উপপরিদর্শক আকবর হোসেন ভূঁইয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর পাঁচ আসামির মধ্যে দুই আসামিকে যাবজ্জীবন এবং তিনজনকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মজিদ মুন্সী এ রায় ঘোষণা করেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ মুমিনুল ইসলাম মোমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আদালত ছয় আসামির মধ্যে আকবর হোসেন ভূঁইয়াকে ফাঁসির আদেশ দিয়েছেন। অন্য পাঁচ আসামির মধ্যে কনস্টেবল মো. হারুন অর রশিদ, টিটু চন্দ্র দাসকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়াও পুলিশের এসআই মো. হাসান উদ্দিন, এএসআই আশেক এলাহী ও সাংবাদিক আব্দুল আল মামুনকে ৭ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘‘রাষ্ট্রপক্ষ এ রায়ে প্রাথমিকভাবে সন্তুষ্ট। তবে আরও পর্যালোচনা করে প্রয়োজনে উচ্চ আদালতে যাওয়া হবে।’’

দণ্ডপ্রাপ্ত ছয় আসামির মধ্যে কারাগারে আছেন শুধু আশেক এলাহী। বাকি পাঁচজন পলাতক। রায় ঘোষণার আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আশেক এলাহীকে আদালতে আনা হয়।

রায়হানের মা আক্ষেপ করে বলেন, ‘‘রায় শুনে কী করব।’’

এদিকে রায় ঘোষণার আগে আদালতে উপস্থিত হন নিহত রায়হানের মা সালমা বেগম। আসামিদের জামিনে মুক্ত হয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘‘ছয় বছর অপেক্ষার পর রায় ঘোষণা হলেও তার ছেলেকে নির্যাতন করে হত্যাকারীরা পালিয়ে গেছেন। আসামিরা শাস্তি না পেলে তার দীর্ঘ অপেক্ষা ও কষ্ট বিফলে যাবে।’’

যেভাবে হত্যা করা হয় রায়হানকে

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ১০ অক্টোবর রাতে সিলেট নগরের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে রায়হান আহমদকে নির্যাতন করা হয়। পরদিন ১১ অক্টোবর তার মৃত্যু হয়। এ ঘটনায় তার স্ত্রী পুলিশি হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করেন। তদন্তে নির্যাতনের সত্যতা পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

২০২১ সালের ৫ মে আদালতে অভিযোগপত্র জমা দেয় পিবিআই। এতে তৎকালীন ফাঁড়ি ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াকে প্রধান আসামি করা হয়। অন্য আসামিরা হলেন এএসআই আশেক এলাহী, কনস্টেবল হারুন অর রশীদ ও টিটু চন্দ্র দাস, এসআই হাসান উদ্দিন এবং সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমান।

জামিনে মুক্ত হয়ে পলাতক আকবর

২০২০ সালের ৯ নভেম্বর আকবরকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রায়হান হত্যাকাণ্ডের পর তিনি আত্মগোপনে চলে গিয়েছিলেন।

গত বছরের আগস্টে উচ্চ আদালত থেকে জামিন পেয়ে ১১ আগস্ট সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান আকবর। এর দুই দিন পর রাষ্ট্রপক্ষ তার জামিনের আদেশের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করে। শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার জজ জামিনের আদেশ স্থগিত করে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। তবে তিনি আত্মসমর্পণ করেননি।

রায়হানের মা সালমা বেগমের অভিযোগ, জামিনে মুক্তি পাওয়ার পর আকবর ভারতে পালিয়ে যান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর