1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

শান্তিগঞ্জে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সভা

শান্তিগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৭৫ বার পঠিত
বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক   আলোচনা ও নাটক  অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার(১৯ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এই সচেতনমূলক নাটকের আয়োজন করে আন্তর্জাতিক সংস্থা আইডিই -বাংলাদেশ নামের একটি বেসরকারি এনজিওর Transforming Lives Through Nutrition ( TLTN) প্রকল্পের আওতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়। প্রবন্ধ উপস্থাপনা করেন উক্ত প্রকল্পের মার্কেট ডেভেলপমেন্ট অফিসার মোঃ মোশারফ হোসাইন ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উক্ত প্রকল্পের সিলেট বিভাগের ফিল্ড টিম লিডার  শাহ মামুনুল আহাদ। যার আলোচনায় মূল উদ্দেশ্য ছিল সুস্থ সুন্দর পরিবেশ নিশ্চিত করার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন  শালীন ও উন্নত শৌচাগড় ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এল. এম. নজরুল  ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আলাউদ্দিন, সহকারী শিক্ষক শংকর চক্রবর্তী , মো আলিমুল ইসলাম, চম্পা রানী সরকার, মুস্তাফিজুর রহমান, মো. ইসহাক, এরশাদ আলী ও মো: আফজল হোসেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং সঠিক নিয়মে হাত ধোয়ার প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর