1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

শান্তিগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

 

‘সবার আগে বাংলাদেশ, নির্বাচনী ইশতেহার ২০২৬’-এর আলোকে পল্লী সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কার্যালয়ের সামনে পল্লী সঞ্চয় ব্যাংকের বিশেষ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, পাগলা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরাফত উল্লাহ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংক শান্তিগঞ্জ শাখার ব্যবস্থাপক পীষুষ কান্তি দাস, ক্যাশ সহকারী মোহাম্মদ বিলাল হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠকর্মী বিশ্বজিৎ তালুকদার, রিংকু চন্দ্রশীল, উমেশ দেবনাথ, কৌশিক পাল, বুশরা বেগম, সামসুল হোসেন ও আবু জাহান এবং অফিস সহকারী ধনঞ্জয়।

এ সময় উজানীগাঁও সমিতির ম্যানেজার শফিকুল ইসলামসহ বিভিন্ন সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণের পাশাপাশি উপস্থিত সমিতির সদস্যদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর