1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণ গেল ২০০ শিশুর: ইউনিসেফ

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২৯২ বার পঠিত

লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় গত দুই মাসে ২০০’র বেশি শিশু নিহত হয়েছে। এ সময়ে আহত হয়েছে আর অন্তত ১১০০ শিশু। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ইউনিসেফ জানায়, লেবাননে দিনে গড়ে ৩ শিশুকে হত্যা করা হচ্ছে।

এ বিষয়ে ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার বলেন, কয়েকদিনের মধ্যে লেবাননে ২০০র বেশি শিশু নিহত হলেও এই সহিংসতা থামাতে সক্ষম ব্যক্তিরা কার্যত কোনো পদক্ষেপ নিচ্ছেন না। লেবাননের শিশুদের জন্য এটি ভয়াবহতার একটি নীরব স্বাভাবিককরণে পরিণত হয়েছে।

গত ১০ দিনে ইসরায়েলের অন্তত ছয়টি হামলার একটি তালিকা করেছেন জেমস এল্ডার যেখানে শিশুদের হত্যা করা হয়েছে। লেবাননে যা হচ্ছে তার সঙ্গে গাজায় ইসরায়েলি বর্বরতার মিল রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের কর্মকর্তারা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় অন্তত ১৭ হাজার ৪০০ শিশুকে হত্যা করেছে ইসরায়েল। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, ইসরায়েলি হামলায় লেবাননে ৩৪৫২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে অন্তত ২৩১ জন শিশু। এ সময়ে আহত ১ হাজার ৩৩০ জন শিশু।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর