1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সংস্কারের পাশাপাশি নির্বাচনের রোড ম্যাপ ঘোষনা হলে সংশয় দূর হবে: ডা. রিয়াজ

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১২১ বার পঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের সিনিয়র সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ বলছেন, ভোটের মাধ্যমে দেশে একটি নতুন সরকার গঠর করার আগে নানা সংস্কারের প্রয়োজন রয়েছে তবে সংস্কারের সময় নিয়ে আছে মতানৈক্য। সংস্কারের পাশাপাশি নির্বাচনে রোড ম্যাপ ঘোষণা হলেই অনেক বিতর্কের অবসান হবে। অন্তবর্তী সরকারকে সংস্কারের জন্য আমরা যৌক্তিক এজটা সময় দিতে চাই এবং সহযোগিতাও করতে চাই। তবে একটা কথা মনে রাখতে হবে। দেশের স্থিতিশীলতার স্বার্থেই সংস্কারের পাশাপাশি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা জরুরি রাষ্ট্রকাঠামোর সংস্কার ও নির্বাচনী প্রস্তুতি একসঙ্গে চলত পারে নির্বাচনের সময়সীমা ঠিক করে একটি সুনির্দিষ্ট গাইডলাইন ঘোষণা করা হলে সবার জন্য কাজ করা সহজ হবে অন্তবর্তী সরকার ১০০দিন অতিবাহিত করলেও রাষ্ট্রের উপর সরকারের নিয়ন্ত্রণ স্পষ্ট নয় এবং অধিকাংশ নিবন্ধিত রাজনৈতিক দলের মতামতকে গুরুত্ব দিয়ে সংখ্যাানুপাতিক (পিআর পদ্ধতিতে) নির্বাচন উপহার দিতে হবে। তাহলে হাজারো সমস্যা সমাধান হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের শাহপরান থানা শাখার ২৩নং ওয়ার্ডে উদ্যোগে শুক্রবার (২২ নভেম্বর) বেলা ১১টায় ২৩নং ওয়ার্ডের মাছিমপুর এলাকায় নতুন সদস্য সংগ্রহ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২৩নং ওয়ার্ড সভাপতি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কোতোয়ালি থানা শাখার সহ-সভাপতি মো: জাহাঙ্গীর হোসেন, মো: সাইফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মো: ইয়াসিন আহমদ, অর্থ সম্পাদক মো: গোলাপ মিয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো: আবুল কালাম, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট ১৪নং ওয়ার্ডের সভাপতি মোঃ মোবারক হোসেন সহ থানা ওয়ার্ড নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর