1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৯৭

দৈনিক প্রথম সিলেট ডেস্কঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৯৮ বার পঠিত
রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুর ভয়াবহতা বেড়েছে। দিন দিন খারাপের দিকে যাচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ১৯৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮০ জনে। এদের মধ্যে চলতি অক্টোবর মাসে এখন পর্যন্ত ১১৭ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশী। তাছাড়া চলতি বছরে এখন পর্যন্ত ৫৮ হাজার ১০৮ জন এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা বেশী।
সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৪০৫ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৪০ জন, বরিশাল বিভাগে ৮২ জন, খুলনা বিভাগে ১৩৬ জন, ময়মনসিংহ বিভাগে ৩১৭ জন, রংপুর বিভাগে ২৬ জন, রাজশাহী বিভাগে ৭১ ও সিলেট বিভাগে ৪ জন ভর্তি হয়েছেন।
এদিকে, চলতি বছরে এখন পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে সবচেয়ে বেশী আক্রান্ত হয়েছে। ডেঙ্গুতে এই সিটি করপোরেশনে ১২ হাজার ২০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাছাড়া, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ ১৩৭ জন মারা গেছেন।
উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭০৫ জন মৃত্যুবরণ করেন। ডেঙ্গুতে আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর