1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ভোরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শান্তিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১০৬ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৬ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৩ নভেম্বর) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে আয়োজিত কেক কাটা ও আলোচনা সভায় শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু সঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল হকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ভোরের চেতনার শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধি রুয়েব আহমদ৷

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, থানার অফিসার ইনচার্জ(ওসি) আকরাম আলী, উপজেলা জামায়াতের আমির হাফেজ আবু খালেদ, উপজেলা জমিয়তের নির্বাহী সভাপতি মাওলানা খলিলুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা বিএনপি সহ-সভাপতি সিরাজ মিয়া, সলিব নূর বাচ্চু, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ফরিদুর রহমান ফরিদ, উপজেলা ওলামাদলের সভাপতি সজিব আহমদ, জেলা শ্রমিক কল্যাণের এসিস্ট্যান্ট সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ, জেলা গণ অধিকার পরিষদের সাংগঠনিক শুয়েব আহমদ ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সামিউল কবির প্রমুখ।

এসময় পশ্চিম পাগলা ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী নুরুল হক, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মহির উদ্দিন, বিএনপি নেতা মবু মিয়া, জেলা ওলামাদলের সদস্য মাওলানা আমির হোসেন আনসারী, আমিনুর রহমান, যুবদল নেতা শফিকুল ইসলাম, রাবেদ নূর, শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সহ-সভাপতি জমিল আহমদ, ব্যবসায়ী ময়না মিয়া, আব্দুল কাইয়ুম, আব্দুল লতিফ, উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি রায়েজ নূর, আব্দুল মজিদ কলেজের প্রভাষক জাফর আলী, কবির মিয়া, সহকারী শিক্ষক ফয়জুল হক, মশান্তিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান, জেলা প্রজন্মদলের সাংগঠনিক সম্পাদক শব্দেনুর রহমান সাগরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর