1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

সিলেটের ওসমানীনগরে ভারতীয় চিনি জব্দ আ-ট-ক-১

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২৪১ বার পঠিত
শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারত থেকে আসা ২শ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে সিলেটের ওসমানীনগর থানা পুলিশ। এসময় অবৈধ ভারতীয় চিনি পরিবহনের দায়ে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৯৬২৭) জব্দ ও চোরাচালানে জরিত থাকায় ট্রাক চালককে আটক করা হয়েছে।
জব্দকৃত চিনির বাজার মূল্য প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা। এ ঘটনায় সোমবার দুপুরে ওসমানীনগর থানার এসআই ওবায়দুল্লাহ বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেপুর থেকে ট্রাকক যোগে সিলেট ঢাকা মহাসড়ক দিয়ে শেরপুরে যাচ্ছিল অবৈধ চিনি বোঝাই ট্রাক। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রবিবার রাত সাড়ে ১১ টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওনমানীনগর উপজেলার গয়নাঘাট নামক স্থানে চেকপুস্ট বসায় পুলিশ। ট্রাকাটি ওই স্থানে পৌছিলে সেখানে তল্লাশী করে ৯ হাজার ৬শ কেজি অবৈধ ভারতীয় চিনি উদ্ধার করা হয়। এসময় ট্রাক চালক সমিরন দাসকে (৩০) আটক করে পুলিশ। সমিরন দাস জৈন্তাপুর উপজেলার পানিছড়া চা বাগান এলাকার নিরেশ দাসের পুত্র।
চোরাচালান পণ্য পরিবহনের ট্রাাকটিও জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ। সোমবার বিকালে ওসমানীনগর থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে ট্রাক চালক সমিরন দাসকে আদালতে প্রেরণ করা হয়।
২শত বস্তা চিনি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ওনমানীনগর থানার অফিসার ইনচার্য মো. মোনায়েম মিয়া বলেন, চোরাচালান রোধে ওসমানীনগর থানা পুলিশ তৎপর রয়েছে। ট্রাক চালক সমিরন দাসকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর