1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

সিলেটে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৬৯ বার পঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় নগরীর রেজিস্টারি মাঠ থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, যুবদল তরুণদের শক্তি এবং তাদের আকাঙ্খার প্রতিনিধিত্ব করে। ১৯৭৮ সালে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের হাতে গড়া এ দল প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশের যুবসমাজকে সংগঠিত করে গণতন্ত্র ও দেশের স্বাধীনতা রক্ষায় অবিচলভাবে কাজ করছে। বক্তারা বলেন, স্বৈরাচার হাসিনার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যুবদলের। সারাদেশে বিগত জুলাই-আগস্ট আন্দোলনে যুবদলের অনেক নেতাকর্মী শহীদ ও আহত হয়েছেন। এখন বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মানের লক্ষে সারাদেশের ন্যায় সিলেটেও সুসংগঠিত ও শক্তিশালী হচ্ছে যুবদল সহ জাতীয়তাবাদী শক্তি। বক্তারা তারেক রহমানের দিকনির্দেশনায় আগামীর যেকোন আন্দোলন সংগ্রামে প্রস্তুত থাকার জন্য নেতাকর্মীদের আহবান জানান।
সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও মহানগর সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের যৌথ পরিচালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক।
সমাবেশে প্রদান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল মান্নান, সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেক এমরান আহমদ চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট শহর যুবদলের সাবেক সভাপতি এমদাদ হোসেন টিপু, সিলেট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সিলেট মহানগর যুবদলের সাবেক আহবায়ক নজিবুর রহমান নজিব, সিলেট জেলা যুবদলের সাবেক আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলু ও সিলেট জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম বাদল, সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন বেলা, সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আলমগীর বক্ত চৌধুরী সোয়েব, মহানগর যুবদলের সহ সভাপতি ময়নুল ইসলাম, মহানগর যুবদলের সহ সভাপতি সুহেল মাহমুদ, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন,মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক  কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক কারুজ্জামান হেলাল, জেলার সাংগঠনিক সম্পাদক মসরুল রাসেল।
এছাড়াও র‌্যালি ও সমাবেশে জেলা ও মহানগর যুবদল এবং এর অধীন ১৩টি উপজেলা, ৫টি পৌর ও ৪২ টি ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর