1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরে ট্রাকের ধাক্কা

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৪৬৯ বার পঠিত
চট্টগ্রামের লোহাগড়া থেকে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়ি বহরের সাথে থাকা একটি প্রাইভেট কার। আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষে ফিরছিলেন তারা।
বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি জানিয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ‘সড়কের একটি মোড় থেকে বাঁক নেয়ার সময় একটি ট্রাক প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি দুর্ঘটনা নাকি নাশকতা তা যাচাই বাছাই করা হচ্ছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর