1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, মা-ছেলে আটক

প্রথম সিলেট প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৯৭ বার পঠিত

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত এলাকা দিয়ে রাতের আধারে ভিসা ও পাসপোর্ট ছাড়া ভারতে অনুপ্রবেশ করার সময় বাংলাদেশি মা-ছেলেকে আটক করেছে বিজিবি। বুধবার (২৭ নভেম্বর) রাতে ৫৫ বিজিবি বাল্লার কলাবাগান সীমান্ত থেকে তাদের আটক করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মানব পাচারকারিরা পালিয়ে যায়।

আটকরা হলেন, সিলেট জেলা সদরের জালালাবাদ এলাকার বাসিন্দা টুনু বর্মনের স্ত্রী রেখা বর্মন (৬০) ও তার ছেলে রিপন বর্মন (৩২)।

বৃহস্পতিবার দুপুরে আটক হওয়া মা ও ছেলেকে চুনারুঘাট থানায় হস্তান্তর করেছে বিজিবি। এ ঘটনায় আটক মা-ছেলে ও সীমান্তের আদম বেপারী কাইয়ুম আলী, এখলাস মিয়া এবং আরজত আলীর বিরুদ্ধে চুনারুঘাট থানায় পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয় ।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে রেখা বর্মন ও তার ছেলে রিপন বর্মন ৩ আদম বেপারীকে টাকা দিয়ে তাদের সহযোগিতায় ভারতে যাচ্ছিলেন। বাল্লার কলাবাগান সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করার সময় বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়। এ সময় আদম বেপারীরা পালিয়ে যায়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ‘সীমান্তে মানবপাচারকারীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। আটক দুইজনকে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর