1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

সুনামগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৮

প্রথম সিলেট প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১০৯ বার পঠিত

সুনামগঞ্জের ছাতকে সেনাবাহিনীর অভিযানে ৮৫ বোতল বিদেশী মদসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শুক্রবার মধ্যরাতে ছাতক পৌরশহরের চরেরবন্দ এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে মদসহ তাদেরকে আটক করতে সক্ষম হয়।

অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর ৪২ বীর (রিয়ার) ১১পদাতিক ব্রিগেড ছাতক আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন শোয়েব বীন আহমদ। আটককৃতরা হলেন চরেরবন্দ মহল্লার মৃত হাসিম আলীর ছেলে দেলোয়ার হোসেন সায়েদ (৩৪)। মৃত হুশমত আলীর ছেলে ইসলাম উদ্দিন (৩৮) ও জমির উদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৪৮)।

তাদের কাছ থেকে ৪৪ বোতল এসি ব্ল্যাক, ৪১ বোতল অফিসার চয়েজ ও দুইটি মোবাইল ফোন এবং নগদ ১১৪০ টাকা উদ্ধার করা হয়।

থানা পুলিশে তাদেরকে হস্তান্তরের পর মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে, গেল বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার পেপার মিলস সড়কে ডাকাত সন্দেহে ছাতক ক্যাম্পের সেনাবাহিনীর একটি টহলরত দল অভিযান চালিয়ে নোয়াগাড়িতে দেশীয় অস্ত্রসহ ৫জনকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হলেন, ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের বল্লভপুর গ্রামের মৃত আবদুল ওয়াহিদের ছেলে আজির মিয়া (২৩)। আবদুস সালামের ছেলে রবিউল আলম (২৩) ও জাহাঙ্গীর আলম (৩৪)। একই গ্রামের আনফর আলীর ছেলে মুরাদ হোসেন (২০)। সিলেটের জালালাবাদ থানাধীন লালারগাঁও গ্রামের মনসুর আলীর ছেলে গাড়ি চালক খোয়াজ আলী (৫৫)।

তাদেরকে অস্ত্র আইনে মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তাদের কার্যক্রম অব্যাহত থাকবে বলে এখানের সেনাবাহিনীর ক্যাপ্টেন শোয়েব বীন আহমদ জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর