1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল জর্জিয়া

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৯১ বার পঠিত

জর্জিয়ার রাজধানী তিবিলিসিতে বিক্ষোভে নেমেছে সাধারণ মানুষ। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে চুক্তি স্থগিত করার সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে তারা এই বিক্ষোভ শুরু করেছে।

পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করেছে। এতে অন্তত ৪৪ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।

গত বৃহস্পতিবার সরকার ইইউর সঙ্গে চার বছরের জন্য আলোচনা স্থগিত রাখার ঘোষণা দেওয়ার পর থেকে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে সেখানে। প্রতিবাদ জানাতে ইইউপন্থী বিক্ষোভকারীরা পুলিশের মুখোমুখি হচ্ছে। জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রবিবার জানিয়েছে, ২৭ জন বিক্ষোভকারী, ১৬ পুলিশ এবং একজন মিডিয়া কর্মী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জর্জিয়ার অন্তত ৮টি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা প্রধান প্রধান সড়ক অবরোধ করেছেন। পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা আতশবাজি ছোড়েন। পুলিশও তাদের ছত্রভঙ্গ করতে জলকামানের পাশাপাশি রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়তে বাধ্য হয় পুলিশ।

সোমবার সকাল পর্যন্তও বিক্ষোভকারীদের আটক করা হয়েছে।
দেশটিতে কয়েক দিন ধরে রাস্তায় নামছে হাজার হাজার মানুষ। তারা ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম পার্টির বিরুদ্ধে ক্রমবর্ধমান স্বৈরাচারী, পশ্চিমবিরোধী ও রুশপন্থি নীতির বিরুদ্ধে অভিযোগ তুলেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, দেশটির বর্তমান সরকারের ওপর রাশিয়ার প্রভাব রয়েছে। তাই নতুন নির্বাচন আয়োজনের দাবি তুলেছেন।

তবে জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে নতুন নির্বাচনের দাবি নাকচ করে দিয়েছেন। প্রেসিডেন্ট সালোমে জুরাবিশভিলিও পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন।

প্রধানমন্ত্রী ইরাকলি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘যেকোন আইন লঙ্ঘন আইনের পূর্ণ কঠোরতার সঙ্গে দেখা হবে।’ উল্লেখ্য, গত ২৬ অক্টোবর জর্জিয়ায় জাতীয় নির্বাচনে জর্জিয়ান ড্রিম পার্টি জয়ী হলেও বিরোধীরা কারচুপির অভিযোগ তুলে নির্বাচনকে প্রত্যাখ্যান করে নতুন নির্বাচনের দাবি তুলেছে। সূত্র: রয়টার্স

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর