সুনামগঞ্জ শহরের হাছন নগরের এলাকার একটি বাসায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে শহরের এসপি বাংলো এলাকার একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে সুনামগঞ্জ পুলিশ। নিহতরা হলেন, ফরিদা বেগম (৪৫) ও তার ছেলে মিনহাজুল ইসলাম (২০)। নিহত মা-ছেলে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বসিয়াখাউরি গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্বজনরা জানান, শহরের এসপি বাংলো এলাকা একটি বাসায় ফরিদা বেগম তার ছেলেকে নিয়ে থাকতেন। পাশের রুমেই ভাড়া দিয়েছিলেন তার খালাতো বোন ও বোনের ছেলেকে। মঙ্গলবার সকাল ৮টার দিকে বাসায় কাজের মহিলা এসে ঘর খোলা ও তাদের লাশ মাটিতে পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। পরে পুলিশ খবর পেয়ে...
সুনামগঞ্জ শহরের হাছন নগরের এলাকার একটি বাসায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে শহরের এসপি বাংলো এলাকার একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে সুনামগঞ্জ পুলিশ।
নিহতরা হলেন, ফরিদা বেগম (৪৫) ও তার ছেলে মিনহাজুল ইসলাম (২০)। নিহত মা-ছেলে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বসিয়াখাউরি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্বজনরা জানান, শহরের এসপি বাংলো এলাকা একটি বাসায় ফরিদা বেগম তার ছেলেকে নিয়ে থাকতেন। পাশের রুমেই ভাড়া দিয়েছিলেন তার খালাতো বোন ও বোনের ছেলেকে। মঙ্গলবার সকাল ৮টার দিকে বাসায় কাজের মহিলা এসে ঘর খোলা ও তাদের লাশ মাটিতে পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন, মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এটি পারিবারিক কলহের কারণে হত্যাকাণ্ড ঘটতে পারে। বাসায় থাকা খালাতো বোনের ছেলে ফয়সাল ও ফাহমিদ পলাতক।