1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

মাদকের হোম ডেলিভারি চক্রের ৭ জন গ্রেফতার

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৩২ বার পঠিত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সংঘবদ্ধ মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায়রা রাজধানীতে তিন জন নারীসহ মাদকের হোম ডেলিভারি চক্রের সাত জনকে গ্রেফতার করেছে।

এ সময় তাদের কাছ থেকে আইস-ইয়াবা-টাপেন্টাডল উদ্ধার করা হয়।

রোববার (২ ডিসেম্বর) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়।

ঢাকা মেট্রো কার্যালয়ের (দক্ষিণ) উপপরিচালক মো. মানজুরুল ইসলামের তত্ত্বাবধানে সর্বশেষ ৪৮ ঘণ্টায় তাদের গ্রেফতার করা হয়েছে। এসব অভিযানে ১৬৭০ পিস ইয়াবা, ০৭ গ্রাম আইস ও ১৯০ পিস টাপেন্টাডল নামীয় মাদক উদ্ধার করা হয়।

পাশাপাশি (২ ডিসেম্বর) পরিদর্শক মো. এনামুল হকের নেতৃত্বে ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের সবুজবাগ সার্কেলের একটি টিম শ্যামপুর থানাধীন মির হাজিরবাগ পাইপ এলাকা থেকে ১১০ পিস ইয়াবাসহ মোছা. আনোয়ারা আলেয়া বেগমকে (৩২) গ্রেফতার করা হয়।

সম্প্রতি ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ) কর্তৃক আটক টেকনাফ ভিত্তিক ইয়াবা কারবারিদের জিজ্ঞাসাবাদে রাজধানী ঢাকা জুড়ে একটি সক্রিয় মাদক চক্রের সন্ধান পাওয়া যায়। চক্রটির অধিকাংশ সদস্য নারী এবং এরা বিভিন্ন কৌশলে ইয়াবা ও আইস মাদকসেবীদের বাসায় পৌঁছে দেওয়ার কাজ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর