1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

ছাতকে ইমামকে রাখা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

প্রথম সিলেট প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৯৭ বার পঠিত

ছাতকে ইমামকে রাখা নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক। আশঙ্কাজনক অবস্থায় ১০ জনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার কালারুক ইউপির রাজাপুর গ্রামের এমন ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ টহল রাখা হয়েছে। পরিস্থিতি শান্ত বলে পুলিশ নিশ্চিত করেছে।

জানা যায়, কালারুকা রাজাপুর গ্রামের আজিম ও জাকিরের মধ্যে মসজিদের ইমাম রাখা নিয়ে কথা কাটাকাটির বিরোধের জের ধরে একই গ্রামের দুইপক্ষের মধ্যে দুই ঘণ্টাব্যাপী দেশি অস্ত্র ইটপাথর লাঠি কাচের বোতল দিয়ে ধাওয়া পালটা ধাওয়া ও মুখামুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের মধ্যে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। এ সংঘর্ষের খবর পেয়ে কালারুকা ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাজউদ্দিন, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অশান্ত পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

আহতরা হলেন- আব্দুল হক, জাকির হোসেন, কাওসার আহমদ নজরুল ইসলাম, আইন উদ্দিন, ফরিদ আহমদ, আবুল কালাম, আজিম উদ্দিন, খুজেদা বেগমকে সিলেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ৪০ জনকে ছাতক সদর ও কৈতক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে আব্দুল হক জানান, আজিম ও আইন উদ্দিনের নেতৃত্বে গ্রামের খুজেদা বেগমের বাড়িতে দেশি অস্ত্র নিয়ে হামলা ভাঙচুর লুটপাট চালায়। এ ঘটনার প্রতিবাদ করতে গিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

ওসি গোলাম কিবরিয়া হাসান এ ঘটনার সততা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ টহল জোরদার করা হয়েছে, পরিস্থিতি শান্ত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর