1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

সিলেটে ট্রফি উন্মোচনে নজর কাড়ল বিসিবি

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৪০ বার পঠিত

কাল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে আয়ারল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের আগে আজ ছিল দুই দলের ট্রফি উন্মোচনের আয়োজন। ট্রফি উন্মোচনে বিসিবির নতুনত্ব নজর কেড়েছে সবার।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ২টায় মালনীছড়া চা বাগানে ট্রফি উন্মোচন করেন দুই দলের অধিনায়ক।

সিলেটের চা শ্রমিকদের ট্রেডিশনাল পোশাকে দুই দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও গ্যাবি লুইস এ ট্রফি উন্মোচন করেন। ট্রফি উন্মোচন আগে চা শ্রমিকের বেশে প্রতিকী পাতা উত্তোলন করে জ্যোতি ও গ্যাবি।

৩ ম্যাচ সিরিজের প্রথমটি হবে ৫ ডিসেম্বর। দ্বিতীয় ম্যাচ ৭ ডিসেম্বর এবং তৃতীয় ও শেষটি হবে ৯ ডিসেম্বর। প্রথম দুই ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। আর তৃতীয় ম্যাচ সকাল ১০টায় শুরু হবে। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

এর আগে মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে আয়ারল্যান্ড নারী দলকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী দল। শুরুতে ব্যাট করে সব উইকেট হারিয়ে ১৮৫ রান করে আইরিশরা। ওই রান তাড়ায় নেমে ৩৭ ওভার ৩ বল খেলেই জয় পায় বাংলাদেশ। দেশের মাটিতে প্রথমবার কোন দলকে ওয়ানডে সিরিজে ধবলধোলাই করেছে তারা।

তিন ম্যাচ সিরিজের সবগুলোতেই জিতেছে বাংলাদেশ। ১৯ পয়েন্ট নিয়ে আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপে সাতে উঠে এসেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দুটি জিতলে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে নিগার সুলতানা জ্যোতির দল।

প্রথম দুই টি-টোয়েন্টির বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মণি, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস সুমনা, তাজ নাহার, সানজিদা আক্তার মেঘলা।

অতিরিক্ত: দিশা বিশ্বাস, শামিম সুলতানা, শারমিন সুলতানা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর