1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

জামালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ৩ শিক্ষকের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

জামালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১০৯ বার পঠিত

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী।

গতকাল সকালে উপজেলার সাচনা বাজার ইউনিয়নের ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন এবং সহকারী শিক্ষক আব্দুল আউয়াল ও আব্দুল মালিকের বিরুদ্ধে অনিয়ম, অসদাচরণ ও দুর্নীতির বিরুদ্ধে ফাজিলপুর, ব্রাহ্মণগাঁও গ্রামের প্রায় শতাধিক ব্যক্তি স্বাক্ষরিত একটি অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন এই স্কুলে শুরু থেকেই অবস্থান করছেন। দীর্ঘদিন এখানে থাকায় তিনি বিভিন্ন ধরণের অনিয়ম-দুর্নীতির সাথে জড়িয়ে গেছেন। তিনি দুর্নীতির পাশাপাশি শিক্ষার্থীসহ অভিভাবকদের সাথে অশোভন আচরণের ফলে স্কুলটির অবকাঠামোসহ শিক্ষায় ধস নেমেছে। এছাড়া স্কুলের সময়সূচীকে গুরুত্ব না দিয়ে ইচ্ছেমত স্কুলে আসা ও দুপুরের খাবার খেতে বাড়িতে গেলে ওইদিন আর স্কুলে না আসা নিয়মে পরিণত করেছেন। স্কুল ছুটির পূর্বেই তার সহকারী শিক্ষক আব্দুল আউয়াল ও আব্দুল মালিক স্কুল ত্যাগ করেন।

গত প্রায় কয়েকবছর যাবত এভাবেই শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে এই ৩ শিক্ষক। তাছাড়া শিক্ষার্থীদের দিয়ে সিগারেট ক্রয়সহ ক্লাসরুমে প্রকাশ্যে ধুমপান করেন তারা। চলতি বছরের ৫ আগস্ট সরকার পতনের আগের বছরগুলোতে তিনি তার অনুগত স্কুল কমিটি সাজিয়ে যেনতেন ভাবে স্কুল পরিচালনা করতেন। যেখানে স্কুল প্রতিবেশী কোনো মানুষকে তোয়াক্কা করতেন না। সহকারী দুই শিক্ষকের সহযোগিতায় তৎকালীন সময়ে তিনি সকল অনিয়ম করতেন। অনিয়মকে তিনি নিয়মে পরিণত করেছেন। ফলে তার সহকারী আব্দুল আউয়াল ও আব্দুল মালিক একই ধাঁচে চলতে থাকেন। প্রধান শিক্ষক তার কমিটির সভাপতির স্বাক্ষর জাল করে বিভিন্ন সময় বিল উত্তোলন করেছেন বলেও অভিযোগে উল্লেখ করেন।

আওয়ামী সরকারের আ’মলে তিনি রাজনৈতিক প্রভাব ও স্কুলের পাশে নিজ গ্রাম হওয়ায় স্থানীয়ভাবে পেশি শক্তি দেখিয়ে চলেছেন। যা এখনো চলমান আছে বলে উল্লেখ করেন গ্রামবাসী। অভিযোগের ভিত্তিতে গণমাধ্যমকর্মীরা সরেজমিনে গেলে প্রধান শিক্ষক উপস্থিত থাকলেও অভিযুক্ত সহকারী শিক্ষক আব্দুল মালিক স্কুলে উপস্থিত ছিলেন না।

এব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক মকবুল হোসেন বলেন, আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা। সম্প্রতি গ্রামের লোকজন আমার পেছনে লেগেছে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য। সহকারী শিক্ষক আব্দুল আউয়াল বলেন, আমার বাবা একজন শিক্ষক ছিলেন, আমি তাঁর পেশাকে সম্মান করে এই পেশায় এসেছি। আমি প্রতিদিন নিয়মিত স্কুলে আসা যাওয়া করি। আমার উপর আনা সকল অভিযোগ মিথ্যা।

এব্যাপারে জামালগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা শামীম আহমদের কাছে জানতে চাইলে তিনি বক্তব্য দিতে তালবাহানা করেন। পরে গণমাধ্যম কর্মীদের তোপের মুখে তিনি তার বক্তব্যে বলেন, ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর