1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে সেনা বাহিনীর অভিযানে মদসহ ডিআই মিনি ট্রাক জব্দ

মুরাদ হাসান, জৈন্তাপুর, সিলেট:-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৪১ বার পঠিত
সিলেট তামাবিল সহাসড়কে সেনা বাহিনীর অভিযানে ৬১ বোতল ভারতীয় মদ সহ একটি (ডিআই) মিনি ট্রাক আটক করা হয়। পরবর্তীতে ডিআই ট্রাক সহ মদ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
৪ ডিসেম্বর বুধাবর সন্ধ্যা ৭টা ২০ মিনিটের সময় ২৭ বীর ল্যান্স কর্পোরাল মাসুদ এর নেতৃত্বে সিলেট-তামাবিল মহাসড়কে চেকপোষ্টে ডিউটি  চলাকালীন সময়ে মিনি ট্রাক (ডিআই ট্রাক) কে সন্দেহ হলে সিগন্যাল দেয়া হয়। সেনা বাহিনীর সিগন্যাল পাওয়া মাত্র চালক ডিআই ট্রাক রেখে দ্রুত পালিয়ে যায়।
সেনাবাহিনীর সদস্যরা দ্রুত মিনি ট্রাক (ডিআই ট্রাক) তল্লাসী করে প্লাস্টিকের বস্তার ভিতর হতে ৩৭৫ মিলি’র ২০ বোতল Royal Stag, ৭৫০ মিলি’র ১০ বোতল Royal Stag, ৭৫০ মিলি’র ১১ বোতল Imperial Blue এবং ৩৭৫ মিলি’র ২০ বোতল Mc Dowells সহ সর্বমোট ৬১ বোতল মদ উদ্ধার করা হয়।
সেনা সদস্যরা জৈন্তাপুর থানায় মদ সহ মিনি ট্রাক (ডিআই ট্রাক) আটকের সংবাদ দেয়। সংবাদ পেয়ে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে জৈন্তাপুর মডেল থানার এস আই শংকর দেব সঙ্গীয় ফৌস নিয়ে চেকপোষ্ট পৌঁছালে ৬১ বোতল সহ মিনি ট্রাকটি পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার বদরুজ্জামান বলেন, সেনা চেকপোষ্ট মদসহ ডিআই ট্রাক আটকের পর পুলিশ থানায় নিয়ে আসে। এঘটনায় তদন্তপূর্বক মাদক কারবারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর