1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

মাধবপুরে বিপুল পরিমান ভারতীয় পণ্য জব্দ

নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১২০ বার পঠিত

হবিগঞ্জের ব্যাটালিয়ন (৫৫) বিজিবি’র একটি বিশেষ টহলদলের অভিযানে বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য আটক করা হয়েছে।

জানা যায়, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫) বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল ইমদাদুল বারী খান পিএসসি’ র নেতৃত্বে একটি বিশেষ টহলদল বুধবার (৪ ডিসেম্বর) ৯টার দিকে মাধবপুর উপজেলার সাহেব বাড়ি বাসস্ট্যান্ডের ঢাকা-সিলেট মহাসড়ক থেকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধভাবে চোরাচালানকৃত ভারতীয় পণ্য ভর্তি একটি কাভার্ডভ্যান আটক করেছে।

আটককৃত কাভার্ড ভ্যানটিতে ভারতীয় উন্নতমানের শাড়ি কাপড় ১ হাজার ৪৭ পিস বিভিন্ন প্রকারের থান কাপড় ৮ হাজার ২ শত ৬৭ মিটার, সোফা কভারের কাপড় ৮ শত ৬০ মিটার, পন্ডস ব্রাইট ক্রিম ১ হাজার ৩ শত ৪ পিস, ভেটনোভেট সি ক্রিম ৪ হাজার ৮ শত পিস, স্কিন সাইন ক্রিম ৩২ হাজার ৪ শত পিস, ক্লোপ-জি ক্রিম ২৭ হাজার ২শত ৮০ পিস,ওয়াইল্ড স্টোন বডি পারফিউম ৪ শত ১২ পিস, জনসন বেবি লোশন ৩ শত ৬০ পিস এবং কিটকেট চকলেট ২১ হাজার ৮ শত ৮০ পিস যার আনুমানিক মূল্য ৩ কোটি ৬১ লক্ষ ৬৬ হাজার ১শত টাকার ভারতীয় পণ্য সামগ্রী জব্দ করা হয়।

হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি জানান, আটককৃত ভারতীয় পণ্য গুলো হবিগঞ্জ কাস্টমস অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়াও ব্যাটালিয়ন চোরাচালান বিরোধী কার্যক্রম অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর