1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে টিআরসি নিয়োগ বিষয়ে ব্রিফিং

সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৮৬ বার পঠিত

সুনামগঞ্জে টিআরসি (ট্রেইনি রিক্রুট কনস্টেবল) নিয়োগ পরীক্ষায় (সেপ্টেম্বর-২০২৪) প্রাথমিকভাবে নির্বাচিতদের চুড়ান্ত মেডিকেল রিপোর্ট প্রদানে ব্রিফিং করেছে জেলা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেনের পরিচালনায় বক্তব্য দেন পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খাঁন। পরে নিয়োগপ্রাপ্ত পুলিশ সদস্যরা তাদের অনুভূতি তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমদ, সাংবাদিক লতিফুর রহমান রাজু, পঙ্কজ দে, আল-হেলাল, মাহবুবুর রহমান পীর, শাহজাহান চৌধুরী, হিমাদ্রি শেখর ভদ্র, রাজু আহমেদ রমজান, শহীদনূর আহমদ, দেওয়ান গিয়াস চৌধুরী, আসাদ মনি, তানভীর আহমদ প্রমুখ।

পরে পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খাঁন ও সাংবাদিকরা ফুল দিয়ে শুভেচ্ছা জানালে আবেগাপ্লুত হয়ে পড়েন নিয়োগপ্রাপ্ত পুলিশ সদস্যরা। আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে তারা বলেন, এই নিয়োগ তাদের জীবনে নতুন অধ্যায় রচনা করেছে।

প্রসঙ্গত, গত ২০ নভেম্বর বুধবার রাতে চুড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। স্বচ্ছতা-যোগ্যতা ও মেধার ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত হন ৭২ জন প্রার্থী। এরমধ্যে সাধারণ কোটায় ৬৯ জন, মুক্তিযোদ্ধা কোটায় দুইজন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় একজন।
এছাড়া অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে সাধারণ কোটায় ১১ জন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় একজন।

উল্লেখ্য, পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ সেপ্টেম্বর-২০২৪ এ জেলার ২ হাজার ৫শ ১০ জন প্রার্থী আবেদন করেন। প্রাথমিক কাগজপত্র যাচাই ও মাঠ পরীক্ষার মাধ্যমে ৫শ ৭৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ ২শ ৩ জন প্রার্থী মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর