1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট সীমান্তে (১৯ বিজিবি)’র অভিযানে ভারতীয় চোরাই পণ্য জব্দ

মুরাদ হাসান, জৈন্তাপুর, সিলেট:-
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১০৯ বার পঠিত
বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক পৃথক পৃথক বিশেষ অভিযানে প্রায় ৪০ লক্ষ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়,সিলেট জেলার জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার জৈন্তাপুর, সুরাইঘাট এবং লোভাছড়া বিওপির পৃথক পৃথক আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৬০০ কেজি ভারতীয় চিনি, ৬৯০০ কেজি ভারতীয় পাউডার চিনি,১১৫৬ পিস আতশবাজি,২৫ টি ফগ বডি স্প্রে, ০৮ জোড়া খেলার বুট, ০৭ টি কম্বল এবং চোরাচালানী কাজে ব্যবহৃত ০১ টি বড় টাটা ট্রাক আটক করে।আটককৃত মালামাল অনুমান মূল্য অর্ধ কোটি টাকা সমপরিমাণ।
বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক জানান, সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযানসমূহ পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মালামালের নিষ্পত্তির ব্যাপারে বিধি মোতাবেক কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর