1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

গানের সম্রাট কামাল পাশা- এর জন্মবার্ষিকী উদযাপন

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৯২ বার পঠিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় গানের সম্রাট বাউল কামাল পাশা (কামাল উদ্দিন) এর ১২৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) বেলা ৫টা থেকে মধ্যরাত পর্যন্ত সভা-গানে চলে অনুষ্ঠান। জেলা শিল্পকলা একাডেমীর হাছনরাজা মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কামাল পাশা সংস্কৃতি সংসদ। সংস্কৃতি মন্ত্রণালয় ও জেলা শিল্পকলা একাডেমির তালিকাভূক্ত সাংস্কৃতিক এই প্রতিষ্ঠান ও জেলা শিল্পকলা একাডেমীর যৌথ উদ্যোগে চলে অনুষ্ঠান।

জেলা বিএনপি নেতা সেলিম উদ্দিন আহমদের সভাপতিত্বে সংগঠনের প্রতিষ্ঠাতা আহবায়ক সুনামগঞ্জের সিনিয়র সাংবাদিক আল-হেলাল অনুষ্ঠান পরিচালনা করেন। সভায় বক্তব্য দেন- সিনিয়র আইনজীবী শাহ আলম মহীউদ্দিন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, সাংবাদিক হাসান চৌধুরী, মানবাধিকার সংস্থা অধিকার এর জেলা আহবায়ক মুহাম্মদ আমিনুল হক, সাংবাদিক একে কুদরত পাশা, কবি রহমান তৈয়ব, জাতীয়তাবাদী বাউল দলের সদস্য সচিব হাকিম আফতাব উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রবীণ সাংবাদিক বিজন সেন রায়, সাংবাদিক শিল্পী রওনক আহমদ বখত, বিটিভির তালিকাভূক্ত শিল্পী শাহাবুদ্দিন আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি জসীম উদ্দিন, সিনিয়র সাংবাদিক মাছুম হেলাল, সিরাজুল ইসলাম শ্যামল, আনোয়ারুল হক, মানব তালুকদার, ফরিদ মিয়া, বাবুল মিয়া, সুরমা ইউনিয়ন পরিষদের সদস্য তানজিনা বেগম, সাংবাদিক আব্দুল কাইয়্যুম, আব্দুল বাছির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক এন.ডি উসমান গনীসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংস্কৃতিকর্মীগন।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কামালগীতি পরিবেশন করেন প্রবীণ বাউল শিল্পী তছকীর আলী, গানের সম্রাট বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদের প্রতিষ্ঠাতা আহবায়ক সিনিয়র সাংবাদিক বাউল আল-হেলাল, বাউল শফিকুন নূর, আমজাদ পাশা, কামাল পাশা সংস্কৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক গীতিকার সংগীতশিল্পী রাজু আহমদ রমজান, সাংবাদিক শহীদনুর আহমদ, আব্দুল কাইয়ুম, বাউল রাসেল আহমদ, সাদিক খান, শাহ আলম, আইনুদ্দিন, সালাউদ্দিনসহ স্থানীয় শিল্পীবৃন্দ।

সভায় বক্তারা বলেন- সুনামগঞ্জ জেলার ৫ প্রধান লোক কবির মধ্যমণি বাউল-কবি গানের সম্রাট কামাল পাশা। গত সরকারের শাসনামলে জেলা প্রশাসন এই লোকায়িত কবি প্রতিভাকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করার জন্য একাধারে ৯বার সংস্কৃতি মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করলেও ফ্যাসিস্ট সরকার মহান এই সংগীতগুরুর সাথে বৈষম্যমূলক আচরণ করে।

তারা নতুন বাংলাদেশ বিনির্মাণে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় গানের সম্রাট বাউল কামাল পাশাকে রাষ্ট্রীয় স্বীকৃতিদানের জন্য সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর