1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

কুয়েতে তাবুর ভেতর প্রাণ গেল দুই সিলেটির

প্রথম সিলেট প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৭৯ বার পঠিত

কুয়েতে তাবুর ভেতর জেনারেটরের ধোঁয়ায় শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে সিলেটের বিশ্বনাথের দুই প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে শ্যালক-ভগ্নিপতি।

রোববার (৮ ডিসেম্বর) সকালে তাদের মরদেহ বাড়িতে আসলে কান্নায় ভেঙ্গে পড়েন আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীরা। দুই প্রবাসীর মৃত্যুতে এলাকায় শোকের মাতম বইছে।

মৃত্যু হওয়া প্রবাসীরা হলেন, পৌর এলাকার নরশিংপুর গ্রামের মৃত হাজী মনা উল্লাহর ছেলে কয়েছ মিয়া (৪৪) ও উপজেলার শাখারীকোনা গ্রামের আব্দুল গৌছের ছেলে রাসেল আহমদ (২৯)।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েছ মিয়া কুয়েতের মরুভূমি এলাকায় একটি তাবুতে বসবাস করতেন। গত মঙ্গলবার তিনি শারীরিকভাবে অসুস্থ হলে তার শ্যালক রাসেল আহমদ তাকে দেখতে আসেন। ওই দিন কয়েছকে দেখাশোনার জন্য রাতে রাসেল সেখানে থেকে যান। মঙ্গলবার রাতে অতি ঠান্ডার কারণে তারা তাবুর ভেতরে জেনারেটরের মাধ্যমে হিটার চালিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুমন্ত অবস্থায় পার্শ্ববর্তীরা তাদের মরদেহ উদ্ধার করে আল সাবা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের রিপোর্টে জানা যায়, জেনারেটরের ধোঁয়ায় শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়।

রোববার সকালে নিজ বাড়িতে মরদেহ আসলে দুপুর পৌনে ১২টায় কয়েছ মিয়াকে নরশিংপুর উত্তরের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরে রাসেল আহমদের বাড়ি শাখারীকোনা গ্রামে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। কয়েছ মিয়া দীর্ঘদিন সৌদি আরব থেকে দেশে ফিরে গত ৩ মাস আগে কুয়েতে যান। তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রী, মাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আর রাসেল আহমদ বিগত ৪ বছর আগে কুয়েতে যান। তার ১৩ মাসের এক কন্যা সন্তান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর