1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে আ. লীগের নেতা রেজা গ্রেফতার

প্রথম সিলেট প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৭৮ বার পঠিত

সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেন রেজাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে শহরের একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ। এর আগেও তাকে একবার আটকের পর জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়।

গত (০৪ আগস্ট) সুনামগঞ্জ শহরে ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও সম্প্রতি তার পরিষদের এক ইউপি মেম্বারের উপর হামলার দুই মামলায় গ্রেফতার হয়েছেন রেজা।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি নাজমুল হক। তিনি বলেন, দুই মামলায় ইউপি চেয়ারম্যান আমির হোসেন রেজাকে গ্রেফতার করা হয়েছে। তিনি চার আগস্টে হামলার ইন্ধন ও উষ্কানিদাতা।

তিনি জানান, বিরুদ্ধে ইউপি সদস্যকে মারধরের আরেকটি অভিযোগ আছে। এর আগে একবার আটক করা হলেও শারিরীক অবস্থা বিবেচনায় জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর