1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ঢাকা থেকে গ্রেফতার হলেন রেজাউল করিম শামীম

জামালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৮৫ বার পঠিত

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শামীমকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে ঢাকার খিলগাঁওয়ের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।

জানা যায়, সুনামগঞ্জ শহরে ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনকালে গেল চার আগস্ট আওয়ামী লীগ ও পুলিশের হামলার ঘটনায় ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে আদালতে মামলা হয়েছিল। ওই মামলার আসামি রেজাউল করিম শামীম। এছাড়া তার নিজের উপজেলা জামালগঞ্জেও আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় গেল ২৬ আগস্ট নয়াহালট গ্রামের শহীদুল ইসলাম বাদী হয়ে ১৬ জনের নামোল্লেখ করে ৬৬ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন। এই মামলার প্রধান আসামি রেজাউল করিম শামীম। পুলিশ এই মামলায় কয়েকদিন হয় ২৪ জনকে আসামি করে চার্জশীট প্রদান করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর