1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

ফ্রান্সে প্রবাসী সাংবাদিকতায় প্রতিবন্ধকতা উত্তরনের পন্থা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নজমুল হক প্যারিস, ফ্রান্স থেকে:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৯৮ বার পঠিত
নজমুল হক প্যারিস, ফ্রান্স :- নিজেদের মধ্যে অনৈক্য,  নৈতিক মূল্যবোধের অভাব, আর্থিক সমস্যা, সাংগঠনিক পদের লোভ, ব্যক্তিগত তিক্ত সম্পর্ক, ভাষাগত সমস্যার কারণে মূলধারার সংবাদ সংগ্রহ করতে না পারা, কমিউনিটির বিভাজন, দল এবং ব্যক্তি তোষামোদি প্রবাসী সাংবাদিকতার মূল প্রতিবন্ধকতা বলে অভিমত ব্যক্ত করেছেন ফ্রান্সে কর্মরত বাংলাদেশি প্রবাসী সাংবাদিকরা।
ফ্রান্স- বাংলাদেশ প্রেসক্লাব আয়োজিত এক সেমিনারে এসব প্রতিবন্ধকতার কথা তুলে ধরা হয়।
বুধবার ( ১১ ডিসেম্বর)  সন্ধ্যায় প্যারিসের সন্নিকটে বাংলাদেশি অধ্যুষিত লাখর্নভ এলাকায় আইছা প্রো হলে বাংলাদেশি প্রবাসী সাংবাদিকদের সংগঠন ফ্রান্স – বাংলাদেশ প্রেসক্লাবের আয়োজনে ” প্রবাসে সাংবাদিকতার প্রতিবন্ধকতা ও উত্তরনের পন্থা এবং প্রবাসী সাংবাদিকের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।  এতে সভাপতিত্ব করেন  এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জী।
সেমিনারে বক্তারা আরো বলেন, প্রবাসে সাংবাদিকতার প্রতিবন্ধকতা দূর করতে হলে সাংবাদিকদের  পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, পরস্পরের প্রতি হিংসাত্মক মনোভাব পরিহার করে একে অপরের প্রতি সহযোগিতা এবং আন্তরিকতা বাড়াতে হবে।  প্রবাসী সাংবাদিকদের ট্রেনিংয়ের মাধ্যমে সংবাদ তৈরি এবং পরিবেশনের স্কিল বাড়াতে হবে।  ফ্রান্সে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের ফরাসী ভাষা শিক্ষার উপর জোর দিতে হবে।  যাতে করে ফরাসী মূল ধারার সাথে বাংলাদেশি সাংবাদিকদের লিংকআপ হয়।  এতে বাংলাদেশী প্রবাসীদের  বিভিন্ন সমস্যার কথা দেশের গণ মাধ্যম ছাড়াও ফরাসী গণমাধ্যমে তুলে ধরতে পারে।
ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন সাইফুলের সঞ্চালনায় সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন ফ্রান্স শাখার সভাপতি  সিনিয়র সাংবাদিক আবু মান্নান আজাদ। এছাড়া আরও বক্তব্য রাখেন,  ইউরো বাংলা প্রেসক্লাবের কেন্দ্রীয় সভাপতি তাইজুল ফয়েজ, ডিবিসি টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি ইকবাল মাহমুদ জাফর, ইউরো বাংলা প্রেসক্লাবের ফ্রান্স শাখার সভাপতি তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মো: নজমুল হক, ফ্রান্স বিডিনিউজ টুয়েন্টি ফোর এর সম্পাদক সাইফুল ইসলাম রনি,  ইউনিভার্সেল বাংলা নিউজের নির্বাহী সম্পাদক আবু তাহের রাজু,  ফটো সাংবাদিক ফরিদ আহমেদ রাজু, ফ্রান্স- বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য শাহ মিল্লাদুর আবেদ।
সেমিনারে মূল প্রবন্ধে ফ্রান্স- বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জী বলেন,  প্রবাসে সাংবাদিকতার মূল প্রতিবন্ধকতা হল, একজন প্রবাসী সাংবাদিকের নিজের কিছু অক্ষমতা।  যা কি না সমাজে বা কমিউনিটিতে প্রকাশিত হয়ে সাংবাদিকতা পেশাটি হুমকির মধ্যে পড়ে।  প্রবাসে সাংবাদিকতাকে পেশা হিসেবে নেয়াটা অর্থনৈতিক ভাবে একটা বড় চ্যালেঞ্জ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর