1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

নিখোঁজের ৪ দিন পর মিলল যুবকের পা বাঁধা মরদেহ

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৮৯ বার পঠিত

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের ঘোগড়ার বিলের একটি মৎস্য প্রজেক্ট থেকে আতিক মজুমদার (২৫) নামের এক যুবকের পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে নিখোঁজের চার দিন পর মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আতিক মজুমদার উপজেলার বজুরীখোলা গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন মজুমদারের ছেলে।

নিহতের বাবা আব্দুল মতিন বলেন, গত সোমবার বিকেল ৫টার দিকে আমার ছেলে মুঠোফোনে আমাকে জানায় সে বাড়ি আসতেছে। কিন্তু কিছুক্ষণ পর থেকেই তার মোবাইল বন্ধ পাওয়া যায়। আমার ধারণা পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করে পানির মেশিনের সঙ্গে পা বেঁধে প্রজেক্টে ফেলে রাখা হয়েছে। আমার ছেলের হত্যাকারীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাই।

নিহতের গালে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে বলেও তিনি দাবি করেন। বুধবার এ ঘটনায় আব্দুল মতিন মজুমদার কচুয়া থানায় একটি জিডি করেন। এ ঘটনায় প্রজেক্টের রায়হান নামের এক কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

কচুয়া থানার ওসি এম. আবদুল হালিম বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর