1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

মৌলভীবাজারে সড়কে প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

মৌলভীবাজারের বড়লেখায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুন্না আহমদ (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মামুন আহমদ (৪৫) নামে অপর মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার দাসেরবাজার এলাকায় চান্দগ্রাম-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত মুন্না উপজেলার দাসেরবাজার ইউনিয়নের শংকরপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে। আহত মামুন একই ইউনিয়নের সুড়িকান্দি গ্রামের সাবেক ইউপি সদস্য ছালিক আহমদের ছেলে।

স্থানীয়রা জানান, মুন্না আহমদ বৃহস্পতিবার সন্ধ্যায় দাসেরবাজার থেকে মোটরসাইকেলে করে বিয়ানীবাজারের দিকে যাচ্ছিলেন। অন্যদিকে বিপরীত দিক থেকে মামুন আহমদ মোটরসাইকেলে দাসেরবাজারের দিকে আসছিলেন। দাসেরবাজার এলাকায় মুন্নার মোটরসাইকেলে সাথে মামুনের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহী মুন্না ও মামুন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে ওসমানী হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেওয়ার পথে মুন্না মারা যান। মামুনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বড়লেখা থানা ওসি মো. আবদুল কাইয়ূম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শুক্রবার বিকেলে জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুন্না নামে একজনের মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী হাসপাতালে নিহতের ময়নাতদন্ত হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর