1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

স্কুলব্যাগে পাথর ভরে ডোবায় ফেলা হয় নাশিতের মরদেহ

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৯০ বার পঠিত

ফেনীতে নিখোঁজের চারদিন পর আহনাফ আল মাইন নাশিত নামে ১০ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে ফেনীর দেওয়ানগঞ্জ এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিশু আহনাফ ফেনী একাডেমি এলাকার বাসিন্দা মাইন উদ্দিন সোহাগের ছেলে ও ফেনী গ্রামার স্কুলের ৩য় শ্রেণির ছাত্র। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, গত সোমবার ফেনীর একাডেমী এলাকার আতিকুল আলম সড়ক থেকে প্রাইভেট পড়ে আর বাসায় ফিরেনি নিশাত। নিখোঁজের পর থেকে নাশিতের বাবা মাইন উদ্দিন সোহাগের কাছে একটি নাম্বার থেকে ১২ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। মাইন উদ্দিন এ ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে ফেনী মড়েল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

এ ঘটনায় পুলিশ আশরাফ হোসেন তুষার (২০) নামে একজনকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদে করে তার দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ফেনীর দেওয়ানগঞ্জ রেললাইনের পাশে একটি ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। স্কুল ব্যাগে পাথর ডুকিয়ে শরীরের সঙ্গে বেঁধে মরদেহ ডোবায় ফেলে দেয়া হয়। পুলিশ অপহরণের সঙ্গে জড়িত থাকায় মো. মোবারক হোসেন ওয়াশিম (২০) ও ওমর ফারুক (২০) নামে আরও দুইজনকে গ্রেপ্তার করে।

খবর পেয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় নিখোঁজ আহনাফ নাশিতের বাবা মাইন উদ্দিন সোহাগ লাশটি তার ছেলে বলে শনাক্ত করে। নাশিতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর