1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

ছাতকে পিআইসির কার্যক্রম উদ্ধোধন করেন মো.তরিকুল ইসলাম

ছাতক প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩০১ বার পঠিত

সুনামগঞ্জের ছাতক উপজেলার ২০২৪-২৫ অর্থ বছরে প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) কার্যক্রম আনুষ্টানিকভাবে উদ্ধোধন করা হয়েছে। গত রোববার (১৫ ডিসেম্বর) বিকালে জাউয়াবাজার ইউপির চাউলির হাওরের বিনন্দপুর, কোনাপাড়া, বড়বিল ডুবন্ত বাঁধ ও ভাঙ্গা মেরামত ও সংস্কারের কাজের উদ্বোধন করেন উপজেলা কাবিটা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম।

এসময় উপজেলা কাবিটা কমিটির সদস্য সচিব ও ছাতক ও পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলীর শাখা কর্মকর্তা মো. মাসুম চৌধুরী ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনি, অর্থ সম্পাদক আতিকুর রহমান, সাংবাদিক মীর আমান মিয়া লুমান, প্রেসক্লাবের সদস্য লুৎফুর রহমান শাওন, উপজেলা সমন্বয়ক এহসানুল মাহবুর জুবায়ের, রেজাউল করিম সোহাগ ও পিআইসি কমিটির সভাপতি কয়েছ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্ধোধন শেষে বেড়ি বাধ ভাঙ্গনে মাটি ফেলার পর দোয়া অনুষ্টিত হয়। উপজেলা পিআইসি কমিটির যাচাই-বাছাই প্রক্রিয়া চলাকালে চূড়ান্ত করা হয়েছে। এবারে ২৮টি পিআইসি কমিটি গঠন করা হয়েছে। সরকারিভাবে বাধ রক্ষার জন্য ৩কোটি ২৯লাখ ৭৮হাজার বরাদ্ধ করা হয়েছে।

জানা যায়, নির্ধারিত সময় পেরিয়ে গেলে ছাতকে হাওরাঞ্চলের ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার কাজের প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) গঠন কাজ সম্পূর্ণ করা হয়। এ ছাড়া গঠিত ২৮টি পিআইসির মধ্যে মাত্র ৬টির কাজ শুরু করা হয়েছে। বাকী কাজগুলো পরে শুরু হবে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নীতিমালা অনুযায়ী, গত ৩০ নভেম্বরের মধ্যে হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে জরিপ কাজ, প্রাক্ষলন ও পিআইসি গঠনের কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তা করা হয়নি। এ ছাড়া ১৫ ডিসেম্বরের মধ্যে ফসল রক্ষা বাঁধের কাজ শুরু করে, তা ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার কথা রয়েছে। এতে শঙ্কায় আছেন ওই অঞ্চলের কৃষকেরা।

কৃষকেরা বলেন- আগে দেখাতাম আওয়ামীলীগ ও যুবলীগ নেতা হলে নিয়মনীতিকে বৃদ্ধাআঙ্গুল দেখিয়ে জমি কাগজ পত্র ছাড়াই পিআইসি কমিটি গঠন করা হতো। এবাব প্রকৃত কৃষক ছাড়া পিআইসি কমিটি নেতাদের কোন স্থান নেই। উপজেলা পাউবো, প্রশাসন ও হাওর অঞ্চলের কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাতক উপজেলার জাউয়াবাজার, চরমহল্লা দক্ষিণ খুরমা, উত্তর খুরমা ও নোয়ারাই, পৌরসভাসহ উপজেলায় আংশিক এলাকা মূলত হাওরাঞ্চল। হাওরের এক মাত্র ফসল বোরো। এই ফসলের ওপরই নির্ভর করে কৃষকদের সারা বছরের সংসার খরচ, চিকিৎসা, সন্তানদের পড়ালেখা ও আচার–অনুষ্ঠান। উপজেলায় ছোট–বড় মোট ২৮টি হাওর রয়েছে। জাউয়াবাজার ইউপিসহ ২০২৪ সালে ৩৩টি পিআইসির মধ্যে ২৮টি পিআইসি গঠন করেন পাউবো। গত বছরের চেয়ে অনেক কম পাউবো সরকারি ভাবে ৩কোটি ২৯লাখ ৭৮হাজার টাকা বরাদ্ধ করা হয়। সার্ভে করার পরও অনেক জায়গা বাকি রয়ে গিয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন, নীতিমালা অনুসরণ করে পিআইসি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু উপজেলা ২৮টি পিআইসি কমিটির সদস্যরা চূড়ান্ত তালিকা প্রকাশে একমত পোষন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর