1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জে প্রাইভেট কার-সিএনজির সংঘর্ষে আহত ৫

শান্তিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৮০ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আহসান মারা ব্রীজ সংলগ্ন নোয়াগাঁও এলাকায় প্রাইভেটকার-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন৷

রবিবার(১৫ ডিসেম্বর) সন্ধ্যার দিকে জয়কলস ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে৷ এতে ৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন জয়কলস গ্রামের আব্দুন নুরের পুত্র সোহাগ মিয়া(১৩) একই গ্রামের মোহন আলীর পুত্র জাকারিয়া(১৬)। তাৎক্ষণিকভাবে অন্যান্য আহতদের নাম জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের আহসানমারা এলাকায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে প্রাইভেটকার-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুটি গাড়িই রাস্তার খাদে পড়ে যায়৷ এতে গুরুতর আহত হন ৫ জন৷ পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আকরাম আলী বলেন, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর